• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কনস্টেবলের হাতে কামড় দেওয়া ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১১:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১১:০৮

96589696

কনস্টেবলের হাতে কামড় দেওয়া ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক
রাজশাহীতে নারী কনস্টেবলের হাতে কামড় দেওয়া মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মোহনপুর উপজেলা কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) ওই কনস্টেবলের সঙ্গে কোনও বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে দুই নারী কনস্টেবলকে মারধর করে আহত করেন নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। এরপর তিনি এক কনস্টেবলের বাঁ হাতের কবজিতে কামড় দেন। আহত ওই দুই কনস্টেবল মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তারা দুই জনে মোহনপুর থানায় কর্মরত।

এই ঘটনার রাতে হাতে কামড় খাওয়া কনস্টেবল বাদী হয়ে মোহনপুর থানায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

জানা গেছে, এক বছর আগে নারী ভাইস চেয়ারম্যান হাবিবা সোলায়মান নামে এক এসআইয়ের ওপর হামলা চালান। শুধু তাই নয়, তার বিরুদ্ধে দোলা রানী নামে এক কনস্টেবলের ওপরও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা খাতুন ও মোখলেসুর রহমানকে জনসম্মুখে লাঞ্ছিত করেছেন। এসব ঘটনায় হাবিবার বিরুদ্ধে মোহনপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, দুই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিকালে শেখ হাবিবাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে আহত কনস্টেবল বাদী হয়ে মোহনপুর থানায় মামলা করেন। মূলত এই মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com