• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে ছোট ভাইকে এবং ৫৪ ধারায় গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৩:২৬
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৩:২৬

966663 8

বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে ছোট ভাইকে এবং ৫৪ ধারায় গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে পুলিশ ‘তুলে নিয়ে যায়’ তার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠায় কারাগারে।
সম্প্রতি এমনই এক অভিযোগ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার একটি পরিবার।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের জিলানী হীরাকে গ্রেপ্তার করতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। গত ২২ জুলাই ভোররাত ৩টার দিকে চালানো এই অভিযানে বাড়িতে পাওয়া যায়নি হীরাকে।
পরিবারের অভিযোগ, হীরাকে বাড়িতে না পেয়ে তার এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই মো. আবু রায়হানকে ‘টেনে-হিঁচড়ে’ নিয়ে যায় পুলিশ।
রায়হানের মেঝো ভাই গোলাম রহমান সাগর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাদা পোশাকে একদল পুলিশ মধ্যরাতে আমার বড় ভাইকে খুঁজতে আসেন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বড় ভাই সচরাচর বাড়িতে থাকেন না। ওই রাতে বড় ভাইকে না পেয়ে আমার ছোট ভাইটাকে ধরে নিয়ে যায় পুলিশ।
তিনি জানান, ১৮ বছর বয়সী রায়হান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী এবং ২০২২ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।
সাগর জানান, আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে রায়হানকে কারাগারে পাঠান।
রায়হানের আইনজীবী হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘২১ জুলাইয়ের ১২৫০ নম্বর জিডি মূলে ৫৪ ধারায় ২২ জুলাই তাকে আদালতে পাঠানো হয়। ২৪ জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে দেয়। একইদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করলেও একই আদেশ আসে। তবে তাকে জেলখানায় পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।’
সাগর বলেন, ‘রায়হান এখন নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি। ভাইটার আরও কয়েকটা পরীক্ষা বাকি আছে। ও কীভাবে কারাগারে থেকে পরীক্ষা দিবে? কারাগারে কী পড়াশোনা করা যায়, বলেন? সেই পরিবেশ কী আছে? আমরা ভাইটার জীবনটাই শেষ করে দিলো।’ যোগ করেন তিনি।
পুলিশ রায়হানকে ৫৪ ধারায় গ্রেপ্তার করার পরদিন ২৩ জুলাই বন্দর উপজেলা থেকে গ্রেপ্তার হন হীরা।
সাগরের ভাষ্য, ‘হীরা ভাই বিরোধীদলের রাজনীতি করেন। তিনি গ্রেপ্তার হবেন, এটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি। কিন্তু আমার ছোট ভাইটার তো কোনো দোষ নেই। তার জীবনটা কেন নষ্ট হবে?’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com