• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ডিবি পরিচয়ে তুলে নেয়া জাবি শিক্ষার্থীর সন্ধান চান শিক্ষকরা

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১০:১৫
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১০:১৫

985896 44

ডিবি পরিচয়ে তুলে নেয়া জাবি শিক্ষার্থীর সন্ধান চান শিক্ষকরা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে তার সন্ধান দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রবিবার (২৮ জুলাই) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের পুরানো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা হয়েছে। এখন আবার যেসব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের নিরাপত্তার কথা বলে তুলে নেয়া হচ্ছে। তবে আমরা জানি, শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘সারাদেশে যা ঘটে যাচ্ছে, তাতে আমরা ভীষণভাবে মর্মাহত। এই সরকার যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা যাদের স্বৈরাচার বলতাম, তাদের আমলেও এমন হত্যাকাণ্ড ঘটেনি। যে বাহিনীকে আমরা মনে করতাম, জনগণের নিরাপত্তা দিবে; সেই বাহিনীকেই সরকার তার নিজের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থী ও জনগণের উপর লেলিয়ে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com