• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পদ্মা সেতু উদ্বোধনে দাওয়াত পেল বিএনপি

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ৬:১৪
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ৬:১৪

902132

পদ্মা সেতু উদ্বোধনে দাওয়াত পেল বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রনপত্রসমূহ পৌছিয়ে দেন।

932658 4
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭জনের নামে আমন্ত্রণ পত্র দেয়া হয়েছে।

96358 2
উল্লেখ্য, ৪ জুন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেয়া হবে। সেই ঘোষণার পর এবার অনুষ্ঠানিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দল পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত পেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com