• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির: আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ২:৩৩
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ২:৩৩

আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যে।

মন্ত্রী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। আদালত নয়, কোন দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। বলেন, এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসাবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটা সঠিক আছে। জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলেও উল্লেখ করেন আনিসুল হক।