• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিপ্লব সরকারকে ডিবিতে বদলি

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:১০
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:১০

97859

বিপ্লব সরকারকে ডিবিতে বদলি

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে ডিবির এডমিন এ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

একই আদেশে আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির আদেশে বদলি হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন- ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে ডিবির উত্তরে এবং ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com