• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তৌহিদুল ইসলাম জিসানের হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:৫৮
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:৫৮

JCD 4

তৌহিদুল ইসলাম জিসানের হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়নগঞ্জ জেলার ভূলতা ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম হৃদয় চলমান কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানায়। গতকাল এই বিষয়ে স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীদের সাথে তর্কাতর্কির একপর্যায়ে সন্ত্রাসীরা রামদা, ছুরি, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে সারা বাংলাদেশে খুনিচক্রের যে নৃশংস হত্যাযজ্ঞ, এর আরেক নির্মম শিকার হলেন ছাত্রনেতা তৌহিদুল ইসলাম জিসান। ছাত্র-জনতার সর্বাত্মক গণআন্দোলকে দমাতে যে নিষ্ঠুর দমনপ্রক্রিয়া চালানো হচ্ছে দেশজুড়ে তার শিকার হচ্ছে হাজার হাজার ছাত্র-জনতা। কিন্তু হত্যা, গণগ্রেফতার, হেলিকপ্টার থেকে গুলি, পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলা, রিমান্ডের নামে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন, রাতের বেলায় ব্লক রেইডের নামে বাড়িঘরে হামলা করে কিংবা সমন্বয়কদের অস্ত্রের মুখে তৈরি করে দেয়া স্ক্রিপ্ট পড়ানোর নাটক করেও কোনকিছুতেই এই গণআন্দোলনকে দমাতে পারছেনা হাসিনার নেতৃত্বাধীন খুনীচক্র।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নিষ্ঠুর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তারা জিসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানা। তারা বলেন, খুনির কাছে হত্যার বিচার দাবি করে লাভ নেই। খুনিকে অবৈধ মসনদ থেকে নামিয়ে তার যথাযথ বিচার করাই হবে জিসানদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানাবার সর্বোত্তম পথ। তারা মুক্ত বাংলাদেশে জিসানের খুনিদের যথাযথ বিচারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com