• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে চাল বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৭:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৭:৩৪

9636963

গোলাপগঞ্জে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে চাল বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার আমকোনা সরকারী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, আব্দুল মুমিত মেম্বার, দিলবি বেগম মেম্বার, মুক্তিযোদ্বা মনোহর আলী, মনসুর আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, ময়নুল ইসলাম লাল, লিটন আহমদ, শাহার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, চলতি বছরে সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়ন কয়েকবার বন্যাকবলিত হয়েছে। একবার বন্যার পানি নামতে না নামতেই আবার বন্যা আসছে। ফলে বন্যাকবতিলদের কষ্ট-দুর্ভোগ বেড়েই চলেছে। এই দুঃসময়ে অতিতের মত আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্ট বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়ে মহত্তের পরিচয় দিয়েছে। আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের এমন মহতি উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com