জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী গনতন্ত্রকামী রাজনৈতীক দল সহ সব পেশার নাগরিকদের উদ্যোগে সেইভ বাংলাদেশ এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
নিউইয়র্কে জাতিসংঘের সামনে অনুষ্টিত সমাবেশে উপস্তিত ছিলেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী , বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বাংলাদেশী কমিউনিটি নেতা জিল্লুর রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ , কাতার প্রবাসী শরিফুল হক সাজু , জসিম ভূইয়া প্রমূখ সহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহন করেন ।


