• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সিলেট মহানগর যুবদলের ত্রাণ বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৭:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৭:৪৩

সিলেট মহানগর যুবদলের ত্রাণ বিতরণ

স্টাফ করেসপডেন্ট

সিলেটে বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক সহ নেতৃবৃন্দ।

বুধবার (২২ জুন) দুপুরে নগরীর ৩২ ও ৩৩নং ওয়ার্ডের আওতাধীন শাহপরান, খাদিমনগরের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষ ও আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন। প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিত মানুষকে আমরা প্রথম থেকে নিরলস ভাবে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগীতা করে আসছি। এই ভয়াবহ বন্যায় মানুষের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দি মানুষদের সাহয্যে এই সরকারের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের এগিয়ে আসতে কোনো তৎপরতা দেখেনি জনগন। এসময় তিনি সরকারের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন অনতিবিলম্বে বন্যা কবলিত মানুষকে পর্যাপ্ত ত্রান ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য আহবান জানান। অন্যাথায় জনগনের কাঠগড়ায় বিচারের সম্মুখিন হতে হবে এই সরকারকে। তিনি সমাজের বিত্তবানদের পানিবন্দি মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহিবুর রহমান সুজান, আমজদ আলী, পানেশ দেব, রুম্মান আহমদ, জুয়েল আহমদ জুবেদ, শাহ মোহাম্মদ ফজলুল কাদের সিদ্দিকী পারভেজ, কামাল আহমদ, আফজল খান পাপলু, দুলাল আহমদ, আব্দুল মন্নান মনা, আল আমিন আহমেদ, মিলাদ আহমদ মিনহাজ, মিজান আহমদ, শাহিন আলম সাগর, আজাদুর রহমান আজিম, পাবেল আহমদ রাহি, মুসতাক আহমদ রায়হান, তাজুল ইসলাম, কামরান তালুকদার, নাহিদ আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com