• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ওসমানী বিমানবন্দরে ৬ দিন পর ফ্লাইট ওঠানামা সচল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৮:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৮:০৯

ওসমানী বিমানবন্দরে ৬ দিন পর ফ্লাইট ওঠানামা সচল

স্টাফ করেসপডেন্ট

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইটও আসা যাওয়া করেছে।

এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে। তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com