• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ভালুকায় জামিরদিয়া জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৯:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ৯:২৯

93256 8

ভালুকায় জামিরদিয়া জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ীর ইউনিয়নের জামিরদিয়া গ্রামের একটি পরিত্যাক্ত জঙ্গল থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে লাশটির সন্ধান পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উল্লেখিত স্থানে মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত মহিলার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ সময় ওই এলাকায় শত শত উৎসুক জনতার ভীড় জমে যায়।

93652 17

গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজা খাতুন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর লাশটি মাটির নীচে পুঁতে রেখে যায়।
তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটিত হবে বলে জানান পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com