• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একজন ড. ইউনুস এবং আগামীর বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:০৭
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:০৭

985856

একজন ড. ইউনুস এবং আগামীর বাংলাদেশ

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

9685 2

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

9852 3

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে🇧🇩এমন কীর্তিমান মানুষ বাংলাদেশের গভীর সংকটে হাল ধরতে রাজি হয়েছেন। নতুন সরকার প্রধান হিসাবে দেশে এসেই তিঁনি শপথ গ্রহণ করবেন। বাংলাদেশ পাবে এক নতুন নেতাকে।যাকে পৃথিবীর সবাই সন্মান ও মর্যাদা দিয়ে আনন্দ পান।তিঁনি ও গ্রামীণ ব্যাংকের চরম সংকটময় মুহূর্তে আমি একটি পেজ করে ছিলাম।
আসুন আমরা ড.মোহাম্মদ ইউনুস ও গ্রামীনব্যাংকের পাশে দাঁড়ায়। বাংলাদেশে প্রথম নাগরিক সংবর্ধনা রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক অনুষ্ঠানের
উপস্থাপনা করার দূর্লভ সুযোগ আমার হয়েছিল। নোবেল জয়ী ড.মোহাম্মদ ইউনুস স্যারের পক্ষে অর্ধশতাধিক অনুষ্ঠানের সম্মিলিত আয়োজন ও উপস্থাপনা করার সুযোগ হয়েছে। তিঁনি আগামী বাংলাদেশ মেরামত করবেন। আসুন আমরা সবাই হৃদয় মন উজাড় করে দেশকে ভালোবাসে এই মানুষটির পাশে দাঁড়ায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য আমাদের হৃদয়ের সব ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।যাঁরা এই আন্দোলনে শহীদ হয়েছেন জাতি তাঁদের গভীর শ্রদ্ধা ও সন্মানের সাথে মনে রাখবেন।তারা সকলেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সকলে বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় বীর। যারা নেতৃত্ব দিয়েছেন তারা আগামীদিনের জাতীয় নেতা।যারা কারাবরণ করেছে এবং আহত হয়েছেন সবাই মুল অংশীদার। ছাত্র -জনতার ফসল বাংলাদেশ সারা বিশ্বে সত্যিকারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ।
মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com