• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা: রিজভী

প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৩:৪৮
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৩:৪৮

এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণের বিজয় হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,’সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুম’আ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,’বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এই জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে। তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।

তিনি আরও বলেন,’সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছে, জনগণ অংশগ্রহণ করেছে। এটা একটি অদ্ভুতপূর্ব ঘটনা। এদেশের ছাত্র আন্দোলনের গৌরবজ্জ্বল যে ভূমিকা আছে, সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চাইনি। তারা মনে করেছে তাদের গড়া পুলিশ দিয়ে আজীবন রাজত্ব করে যাবে। কিন্তু আল্লাহর যে একটা বিচার আছে, সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল ওরা। নিজেদেরকে এতই ক্ষমতাশালী মনে করেছিল, তাদের যা মনে হয়েছে তাই করেছে।

রিজভী বলেন,’একজন মসজিদের ইমাম গায়েবানা জানাজা পড়তে ছিলেন। নামাজ শেষ হওয়ার আগেই তাকে টেনে হিচরে পুলিশ গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এদেশের বিবেকবান মানুষের হৃদয় ব্যথিত হয়েছে। মহান আল্লাহ তালায়া কখনো অন্যায় মেনে নেয়নি। এইবারও অন্যায়কারীদের পতন হয়েছে।

এর আগে, শহীদদের স্মরণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মাদ আব্দুল্লাহর দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওনানা শাহ নেছারুল হক, আহবায়ক মাওলানা সেলিম রেজা,সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কায়সার, ছাত্রদলের ডা. তৌহিদুল ইসলাম আউয়াল, রাজু আহমেদ, ইমাম হোসেন, যুবদল নেতা সোহেল রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com