• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি: আসিফ মাহমুদ

প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৩:৫৫
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৩:৫৫

96668596 4

অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি: আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ (মেয়াদের) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি-সেগুলো আমাদেরকে করতে হবে।’

গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব।’

প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১২ জন উপদেষ্টা শপথ নেন। পরে আজ আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com