• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে চাদাঁবাজদের মারধরে হৃদরোগ আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১১:৫৮
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১১:৫৮

নারায়ণগঞ্জে চাদাঁবাজদের মারধরে হৃদরোগ আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় চাঁদা দাবিতে দারালো অস্ত্র ও মারধরে হৃদরোগ আক্রান্ত হয়ে হোসিয়ারি ব্যবসায়ী টিংকু রঞ্জন সাহা মৃত্যু বরণ করেছে। অসুস্থ টিংকু চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ আগস্ট) ভোর ৬টায় মারা যান। তার মৃত্যুতে নয়ামাটি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
প্রতিবাদে রবিবার (১১ আগস্ট) বেলা ১২টায় শহরের নয়ামাটি এলাকায় হত্যার বিচার দাবিতে মিছিল বের করে হোসিয়ারী মার্কেট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
নয়ামাটি ব্যবসায়ী প্রণব রায় জানান, গত ৭ জুলাই বুধবার সন্ধ্যা ৬টায় নয়ামাটির আজাদ বিল্ডিংয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টিংকু রঞ্জনকে ফোন করে নিচে আনেন চাঁদাবাজ শাহ আলম ও সোর্স রনি নেতৃত্বে ২৫/৩০জন। তারা টিংকু কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং মারধর করা শুরু করে। এ সময় তাদের হাতে দারালো অস্ত্র নিয়ে জবাই করার চেষ্টা করলে তার চিৎকারে স্টাফরা এগিয়ে আসেন। এ সময় দরকষাকষিতে ১ লাখ টাকা চাঁদা দেয়ার আশ^াস দেয় টিংকু। বুধবারে ৫০ হাজার ও বৃহস্পতিবার ৫০ হাজার দেয়ার হুশিয়ার দেন চাদাঁবাজ শাহআলম।
তিনি আরো জানান, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে হেটেঁ নয়ামাটি দিক যাওয়া কালে তিনি ষ্ট্রোক করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা অসুস্থ টিংকুকে নিয়ে স্কয়ার হাসপাতালে রওনা দেয়াকালে শাহ আলম ও রনি বার বার ফোন করে টাকা দাবি করেন। অসুস্থ টিংকু চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ আগস্ট) ভোর ৬টায় মারা যান। তার মৃত্যুতে নয়ামাটি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী টিংকু রঞ্জন সাহা মৃত্যুর বিচারের দাবিতে নয়ামাটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মিছিল বের করে ব্যবসায়ীরা। এ সময় নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াস ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সাবেক সভাপতি বদিউজ্জামান বদু ঘটনাস্থল দিয়ে ব্যবসায়ী শান্ত করেন। টিংকু পরিবারের সাথে যোগাযোগ করে আইনী ব্যবস্থা নেয়া ঘোষনা দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নয়ামাটি এক ব্যবসায়ী মৃত্যু সংবাদ শুনেছি, কিন্তু থানায় কেউ আসেনি।