• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

পুঁজিবাজার উন্নয়নে সরকারকে সহযোগিতায় প্রস্তুত ডিবিএ

প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৩:৪৬
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৩:৪৬

পুঁজিবাজার উন্নয়নে সরকারকে সহযোগিতায় প্রস্তুত ডিবিএ

জনতার আওয়াজ ডেস্ক

বর্তমান পুঁজিবাজারের উন্নয়নে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ১৫ বছর পেশাগত দ্বায়িত্ব পালনে আমরা সবাই বাধাগ্রস্থ হয়েছি বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পন্য আনতে পারেননি।

বরং ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ১৪ বছরে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শোর শেত্বপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি।

একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com