• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় : মেডিকেল বোর্ডের প্রধান

প্রকাশ: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ১১:৩৮
আপডেট: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ১১:৩৮

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় : মেডিকেল বোর্ডের প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও ওমিক্রন সংক্রমণ এড়াতে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার (২৪ জুন) বিকেলে রাজধানীর হাসপাতালে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।  
মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার বলেন, মেডিকেল বোর্ডের প্রধান, সংক্রমণ এড়াতে রিস্ক থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে বিকেলে বা সন্ধ্যায় বাসা নেয়ার কথা রয়েছে। বাসায় প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখা হবে। জটিলতা দেখা দিলে হাসপাতালে আনা হবে।
মেডিকেল বোর্ডের সদস্য এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার কিডনির জটিলতা কিছুটা সমাধান করা গেলেও, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখন বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, উনার ব্লাডিংয়ের চান্স, সিরোসিস অব লিভার সেটা কিন্তু রয়ে গেছে। এটার কোন চিকিৎসা হয়নি আমরা শুধু উনার বিডিং স্পট গুলোকে মাইগ্রেশন করে বন্ধ করে রেখেছি। সেগুলি গত ছয় মাসে কি অবস্থা হয়েছে আমরা কিন্তু ফলোআপ করতে পারিনি। এখন কারিয়ার কন্ডিশনের জন্য ওনার ফলোআপ করাটা আরো রিস্কি হয়ে যাচ্ছে।
“তবে এখনও খালেদা জিয়ার ফ্লাই করার মত শারীরিক সক্ষমতা আছে। বিদেশে নিয়ে চিকিৎসা করলে হয়তো তিনি সুস্থ্য হয়ে উঠবেন।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com