• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১:৪৫

96665896 11

জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে জেলা জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাত আটটায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারী ডক্টর মুহাম্মদ রেজাউল করিম সভাপতিত্বে মতবিনিময় ও নৈশভোজে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যা, সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা মো: নাসির উদ্দীন ও এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমীর এডভোকেট আবুল ফারহা নিশান, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, শিবির সভাপতি এমরান পাটোয়ারী ও সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রেসক্লাবে সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলার শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে জামায়াত ইসলামী নেতাদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়।

সভায় জামায়াতের শীর্ষ নেতারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সার্বিক সহযোগিতার চেয়েছেন। এবং ওনাদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের স্বাধীন সাংবাদিকতা করতে বলা হয়েছে। তাদের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে ছবিসহ সংবাদ পরিবেশন করা জন্য বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। দীর্ঘদিন বছর পর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com