• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পদ্মা সেতু দক্ষিণ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ২:০৪
আপডেট: শুক্রবার, ২৪ জুন, ২০২২ ২:০৪

ScreenHunter 4115 Jun. 24 15.09

পদ্মা সেতু দক্ষিণ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি ॥পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামির নাম আবুবকর সিদ্দিক (৩৭)। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার চন্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।
পদ্মাসেতু দক্ষিন থানা সূত্র জানায়, একটি হত্যা মামলার আসামি হন আবুবকর। সেই মামলায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় আদালত। ২০১২ সাল থেকে আবুবকর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।২০২০ সালের ৬ আগস্ট কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পালানোর ঘটনায় তখন আবুবকরের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় বুধবার ঘোরাফেরা করছিলেন আবুবকর। ওই এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্বপালন করছিল। বকরের চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন আবুবকর। তখন তাকে গ্রেফতার দেখানো হয়। আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেফতার আসামি। তাকে শরীয়তপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তবে আবুবকর ওই এলাকায় কেন আসেন তা এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com