• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আয়না ঘরকে ভেঙে দিতে হবে: মায়ের ডাক

প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৩:৪৯
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৩:৪৯

আয়না ঘরকে ভেঙে দিতে হবে: মায়ের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট
আমাদের এই দেশে গুম খুনের মতো এতো বড় মানবাধিকার লঙ্ঘন আমরা আর সহ্য করব না বলে মন্তব্য করেছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। আয়না ঘরের মতন গুম করে রাখার মতো যতগুলো ঘর আছে সেখানে বন্দী যত আমাদের ভাইয়েরা বেঁচে আছেন তাদেরকে ফেরত দিতে হবে এবং এইসব আয়না ঘরকে ভেঙে দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এসময় পরিবারের সদস্যদের হারানো স্বজনরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন।

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, মঙ্গলবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে জিয়াউল আহসানের মতো, তারেক সিদ্দিকীর মতো যারা এই সমস্ত গুম খুনের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে তাদের জবানবন্দি নিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদের কাছ থেকে তথ্য নিয়েই আমাদেরকে দিতে হবে। আয়না ঘরের মতন গুম করে রাখার মতো যতগুলো ঘর আছে সেখানে বন্দী যত আমাদের ভাইয়েরা বেঁচে আছেন তাদেরকে ফেরত দিতে হবে। এবং এইসব আয়না ঘরকে ভেঙে দিতে হবে। এরকম আয়না ঘর আর থাকবে না বাংলাদেশে। আমাদের এই দেশে গুম খুনের মতো এতো বড় মানবাধিকার লংঘন আমরা আর সহ্য করব না।

তিনি আরও বলেন, প্রত্যেকটা মা যতজন সন্তানকে হারিয়েছে, আমরা যতজন ভাইকে হারিয়েছি এর প্রত্যেকটার বিচার করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের আল্টিমেটাম সরকারের কাছে, প্রশাসনের কাছে। অতিশীঘ্রই আপনারা এই বিষয়ে ব্যবস্থা করতে হয়। তা না হলে আপনারা দেখেছেন কিভাবে স্বাধীনতা আনতে হয়, আমরা ২০২৪ এ এনেছি। আমরা সামনেও রাস্তায় থাকবো যতক্ষন না এটা হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা এবং তার সরকার সারাদেশের প্রশাসনসহ সমস্ত জায়গায় এরকম ভাবে বিষবাক্য ছুঁড়েছে এরকমভাবে বিষ বৃক্ষ রোপন করেছে এই সমস্ত কিছু তুলে আনতে একটা সুন্দর প্রশাসন দিতে, মানুষকে যাতে তাদের ন্যায্য অধিকার দেয়া যায়, মানুষের আর্তি শোনা যায়, তার জবাব দেয়া যায় সেরকম প্রশাসন তৈরি করতে মুশকিল এখন পর্যন্ত।

তিনি আরও বলেন, আমি জানি না তাদের নাম কী বলা যায়…যারা মূলত টেলিকমিউনিকেশনের মনিটরিং করে। মাঝখানে যখন পেগাসাস আনা হয়েছিলো, সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। সেটা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজকর্মীদের যেভাবে নজরদারি কিরা হয়েছিলো এখন পর্যন্ত এই সরকার সেখান পর্যন্ত হাত দিতে পারেনি। তবে আমি বিশ্বাস করি এখন যারা ক্ষমতায় আছেন তারা ছাত্র-জনতার যে আকাংখা সে আকাংখার সাথে এখন পর্যন্ত আছেন। এটা হতেই পারে তাদের যে প্রশাসনিক যোগ্যতা আমরা যতটুকু চাই ততটুকু হচ্ছে না, এটা হতেই পারে এখন যে কাজগুলো করা দরকার তারা তার থেকেও জরুরি কাজে ব্যস্ত আছেন। আমি যতটুকু জানি তারা দিনরাত কাজ করছেন, পরিশ্রম করছেন। তারা গতকাল বলেছেন আমরাতো আপনাদেরই লোক আপনাদের কাজ করবার জন্যই এখানে এসেছি। আমি তাদের এই দৃষ্টিভঙ্গিকে এপ্রিশিয়েট করি, সাধুবাদ জানাই। কিন্তু যোগ্যতা, গতির কোন বিকল্প নাই। আমরা চাই তারা পুরো বাংলাদেশের খোলস পালটে যতখানি পারেন সাজিয়ে যতখানি পারেন সেটা গড়ে তোলেন। সেই কাজের মধ্য দিয়ে তারা এই দাবি-দাওয়া পূর্ণ করবে। যারা গুম খুনের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। মায়েয় ডাক মানে মায়ের আকুতি, এই আকুতি শুনতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা বলেন, এই সরকার আমাদের আশ্বাস দিয়েছেন যারা গ্রেফতার হয়ে আছেন তাদের মুক্তি দেয়া হবে। কিন্তু আজকে ছয়দিন হয়ে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে না কেন? তাদেরকে কি খুন করা হয়েছে ? যদি তাই হয় তাহলে খুনিরা কই ? আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব আমাদের গ্রেফতার হওয়া ব্যক্তি দের মুক্তি দেয়া হোক।

শোরগোলের সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে যত সিক্রেট হাউজ আছে সব সিক্রেট হাউজের তালা ভেঙে সবাইকে মুক্ত করতে হবে। যতদিন আমাদের সবাই ফিরে না আসবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা জুলুমের অবসান চাই।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার যাদের গুম করেছে তাদের বিচার করতে হবে। এর সাথে যেসব সেনা কর্মকর্তা জড়িত তাদেরও বিচার করতে হবে। আমাদের যেসব ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তাদের বিভার করতে হবে। আমরা আশা করব এই সরকার এর বিচার দ্রুতই করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com