জনতার আওয়াজ ডেস্ক
অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, যুগ্ম কমিশনার, উপ কমিশনার এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনারসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ে আবারও বড় রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম এবং ডিএমপি কমিশনার মো: মাইনুল হাসান সাক্ষরিত পৃথক পৃথক আদেশে এই বদলি করা হয়।
উল্লেখ্য, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নানা সময় অবৈধভাবে অতিরিক্ত বল প্রয়োগ করে আলোচনায় আসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছোট ভাই গোলাম রুহানি এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যপক অবৈধ সম্পদ অর্জন করে বিতর্কিত হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিদেশে পালাতে সহায়তাকারী এডিশন্যাল এসপি শাহেদা।













