• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৪ দফা দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ-সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৩:১১
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৩:১১

9666639 10

৪ দফা দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ-সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশের সাব ইন্সপেক্টরের মতো দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান কমিটির সমন্বয়ক লাল মিয়া।

কমিটির অন্যান্য দাবিগুলো হলো-পুলিশ সদস্যদের মতো রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে এবং ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

সমাবেশে গ্রাম পুলিশের সদস্যরা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই। যেখানে চালের কেজি ৬০/৭০ টাকা আমরা বছরেও এক কেজি গরুর মাংস কিনতে পারি না। সন্তানদের পড়াশোনা করাতেও কষ্ট হয়।

প্রধান সমন্বয়ক লাল মিয়া বলেন, আমরা সরকারের দেওয়া পোশাক পরে দিন রাত ২৪ ঘণ্টা অন্যান্য বাহিনীর মতো দায়িত্ব পালন করে থাকি। সাত দিনের মধ্যে আমাদের সব দাবি মানতে হবে।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বকেয়া বেতন পরিশোধসহ চার দফা দাবি জানিয়েছিলেন গ্রাম পুলিশ সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com