জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজারবাগে ‘বাংলাদেশ পুলিশ’ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি এসময় দোয়ায় শরিক হন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

