• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ২:০৬
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ২:০৬

সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

জনতার আওয়াজ ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের মোহাম্মদপুরের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শাহ কামালের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ-ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ বাংলাদেশি টাকা ও ৭৪ হাজার ৪শ’ টাকা সমমূল্যের প্রাইজবন্ড। এছাড়াও ১০ লাখ ৩ হাজার ৩০৬ টি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে, ৩ হাজার ডলার, ১৩শ’ ২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিংগাপুর ডলার, ১৯শ’ ১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়ান ও ১৯৯ চীনা মুদ্রা রয়েছে। অভিযোগ উঠেছে শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ এসব অর্থগ্রহণ করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবর রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। তবে টাকা উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com