• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৪:৩১
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৪:৩১

আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে তারেক রহমানের পক্ষে দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর ব্যানারে এ চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।

এদিকে আহত ছাত্র-জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।