• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশে ফিরছেন শফিক রেহমান

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:৫০
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:৫০

দেশে ফিরছেন শফিক রেহমান

জনতার আওয়াজ ডেস্ক

দেশে ফিরছেন বরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান। দীর্ঘ ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তিনি রবিবার দেশে ফিরবেন বলে জানা গেছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার বেলা ১২টায় সাংবাদিক শফিক রেহমান ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শায়রুল জানান, সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সজীব ওনাসিসকে। আর সদস্য সচিব করা হয়েছে জাহিদুল ইসলাম রনিকে। সমন্বয়ক রাজীব আহসান চৌধুরী পাপ্পু ও এর উপদেষ্টা হচ্ছেন হাসানুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com