• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কীভাবে কাতরাচ্ছে দেখে যান: সারজিস

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:৫৫
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:৫৫

96665236 1

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কীভাবে কাতরাচ্ছে দেখে যান: সারজিস

জনতার আওয়াজ ডেস্ক
হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কীভাবে বেডে কাতরাচ্ছেন দেখে যান বলে আহত শিক্ষার্থীদের অসহায়ত্বের কথা তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এতদিন বলে আসছিল আন্দোলনকারীদের ওপর শুধু রাবার বুলেট ছোড়া হয়েছে। হাসপাতালের বেডগুলোতে ঘুরে যান, এই বেডগুলোতে কারা অবস্থান করছে। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আরেক জনকে আঘাত করেছে। এ ধরনের বুলেট ব্যবহার করেছে ফ্যাসিস্টরা।

শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এই গণহত্যা সঙ্গে যারা জড়িত ছিল তাদের যেন প্রত্যেকের দেশে ও আন্তর্জাতিকভাবে বিচার হয়। এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের আহত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে বাড়তি টাকা নিয়েছে এমন কিছু অভিযোগ শুনেছি। এখন থেকে কোনো অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে প্রশাসনসহ যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সারজিস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com