• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করা হবে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ২:০৭
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ২:০৭

দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করা হবে: অর্থ উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবো।

তিনি আর বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে। সেই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে।

রবিবার (১৮ আগস্ট) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিং এ সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানুষের উপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না। ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com