• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৪:১৯
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৪:১৯

9666663 10

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী।

রবিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দিয়েছেন। বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এর আয়োজন করে।

রুহুল আমীন গাজী বলেন, এই স্বৈরাচার সরকার অনেক সাংবাদিকদেরকে হত্যা করেছে। এই আন্দোলনে আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে সারাদেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

অন্তবর্তীকালিন সরকারের উদ্দেশ্যে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির হত্যার সঙ্গে কারা জড়িত, আমরা সেটা জানতে চাই। জনসম্মুখে তাদের নাম প্রকাশ করতে হবে। সাগর-রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তাদেরও বেঁচে থাকার অধিকার নেই। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? এই হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে গিয়ে লুকিয়েছে। ভারতকে বলব, আপনারা তাড়াতাড়ি হাসিনাকে দেশে পাঠান। তার বিচার হবে।

সাংবাদিক ও কবি আব্দুল হাই সিকদার বলেন, সাগর-রুনির হত্যার বিচার আওয়ামী সরকার করেনি। এর কারণ হলো- আওয়ামী সরকার নিজেই এ হত্যার সঙ্গে জড়িত। হাইকোর্ট থেকে শুরু করে সবকিছুই আওয়ামী লীগের অধীনে ছিল। সাগর-রুনির হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে খুলে দিতে হবে। যত সাংবাদিক হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সেনাবাহিনীর উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের ভেতরে যারা আওয়ামীপন্থি আছে তাদেরকে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করুন।

এ সময় বিক্ষোভ সমাবেশে আরও অনেক সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com