• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহে শহীদ সাগর হত্যায় জড়িত জনপ্রতিনিধিদের কঠোর বার্তা দিল আন্দোলনকারিরা

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৭:৫৫
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৭:৫৫

978569 1

ময়মনসিংহে শহীদ সাগর হত্যায় জড়িত জনপ্রতিনিধিদের কঠোর বার্তা দিল আন্দোলনকারিরা

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও সদর উপজেলা পরিষদে অবস্থান নিয়ে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কলেজ শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর (১৮) হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে জনপ্রতিনিধিদের বিচারের আওতায় আনতে কঠোর বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং এর আগে সকালে সদর উপজেলা পরিষদে অবস্থান নিয়ে আন্দোলনকারিরা এই দাবি জানান।

এ সময় আন্দোলনকারিরা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদকে অভিযুক্ত করে শ্লোগান দেয়।

সূত্র জানায়, গত ৫ আগষ্টের পর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু আত্মগোপনে থাকলেও আজ ১৮ আগষ্ট সকালে তিনি করপোরেশনে এসেছেন, এমন খবরে বৈষম্যবিরোধী আন্দোলনকারি একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মসিকে যায়। এ সময় তারা মেয়রকে তাঁর কক্ষে না পেয়ে কাউন্সিলরদের কক্ষে প্রবেশ করে এবং মেয়রকে অফিস না করতে উপস্থিত কাউন্সিলরদের বার্তা দেন। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর অবস্থানের যাওয়ার ঘোষনা দেন। এ সময় উপস্থিত কাউডিন্সলরবৃন্দ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) সাথে কথা বলার অনুরোধ জানান।

এর আগে সকালে শিক্ষার্থীরা একই ইস্যুতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে সাগর হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু সাঈদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ সময় উপজেলা পরিষদের প্রধান কর্মকর্তা (সিও) নাজমুন নাহারসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ScreenHunter 12628 Aug. 18 14.53

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, এটি নির্বাচিত পরিষদ। আমরা চাইলেও কোন পদক্ষেপ নিতে পারি না। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এই আন্দোলনের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, গোকূল সূত্রধর মানিক, আরিফুল হক, আব্দুল্লাহ আল মামুন নাকিব প্রমূখ।

শিক্ষার্থীরা জানান, কলেজ শিক্ষার্থী সাগর হত্যায় আওয়ামীলীগের জনপ্রতিনিধিরা সরাসরি জড়িত। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর পদক্ষেপ গ্রহনে বাধ্য হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com