• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১০:৩৯
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১০:৩৯

স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ-সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করা হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উল্লিখিত কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com