• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১০:৪৫
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১০:৪৫

খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর ডেমরা থানা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) বামৈল ইউনিট বিএনপির আয়োজনে বিকেলে বামৈল এলাকায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব জুলহাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

নবী উল্লাহ নবী বলেন, আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের ওপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোন প্রকার ক্ষতি সাধন করিনি।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। দেশের মানুষের সুখ ও শান্তির জন্য বিএনপি সর্বদা কাজ করে। দেশ এবং দেশের মানুষের শান্তির লক্ষ্যে আগামী দিনগুলোতে বিএনপির সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সমন্বয় কমিটির আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, মনির হোসেন ও নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com