এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লাকে আটক করেছেন স্থানীয়রা। রবিবার (১৮ আগস্ট) বিকালে রূপগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে নিয়ে তার ভাড়া নেওয়া ঘরে সময় কাটাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে এসআই মিরাজ মোল্লা এবং ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি রূপগঞ্জ থানায় জানানো হলে পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক জোবায়ের হোসেন গণমাধ্যমকে বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা ওই নারীকে নিজ বাসায় নিয়ে যান এসআই মিরাজ মোল্লা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে উদ্ধার করে তাদের থানায় আনা হয়েছে। এ বিষয়টি তদন্তাধীন। ওই কর্মকর্তাকে আপাতত পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বাকিটা এসপি স্যার দেখবেন।













