• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শহীদ সাগর হত্যা মামলা: ময়মনসিংহে ৩ আ’লীগনেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৭:৪০
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৭:৪০

শহীদ সাগর হত্যা মামলা: ময়মনসিংহে ৩ আ’লীগনেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর(১৭) নামে এক কলেছাত্র হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের দুই সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ আগষ্ট) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে।

পরে গত ১৯ জুলাই রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সদস্য শফিকুর রহমান সরকার ওরফে ভিপি মুকুল এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুপন।

রোববার রাতে আসাদুজ্জামানকে কৃষ্টপুর থেকে ও অন্য দুজনকে কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, রেদোয়ান হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ সোমবার পাঁচদিনের রিমান্ড আবেদন করে দুপুর ২ টার দিকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ গত ২৪ জুলাই বাদি হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।