জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরেছেন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতাপশালী নেতা এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত মোসাদ্দেক আলী ফালু।
বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন। এ সময় তার বড় ভাই নুরুদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
ঢাকায় এসে রাতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে দেখা করেন ফালু। তিনি আজ সকাল থেকেই তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে।

