• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগের সেই পুরনো নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না: মজনু

প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ১১:৩৩
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ১১:৩৩

আ’লীগের সেই পুরনো নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না: মজনু

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না। মনে রাখতে হবে যারা এই নৈরাজ্যের পক্ষ নেবে তারা আওয়ামী লীগের দোসর। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে- এটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের ওপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো প্রকার ক্ষতি সাধন করিনি।

সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া জিরো পয়েন্টে ছাত্র জনতার ওপর গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, রক্তসমুদ্রে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের পতন ঘটলেও বিজয় নস্যাৎ করতে দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ছাত্র গণআন্দোলন নিছক কোনো আন্দোলন ছিল না, ১৫ বছরের পুঞ্জীভূত জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে। স্বৈরাচার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহমেদ মজুমদার এর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর বিএ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, আবু তালেব, ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসার এম এ খালেক, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, পৌর বিএনপির আহবায়ক ইউনুস মজুমদারসহ বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com