• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১:২০
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১:২০

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

জনতার আওয়াজ ডেস্ক

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. তৌহিদুল আরিফ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নোয়াখালী পিটিসির হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, রংপুর আরআরএফের মো. রেজাউল করিম, নৌ পুলিশের মির্জা তারেক আহমেদ বেগ, সিলেট এপিবিএন-৭ এর মো. মফিজুল ইসলাম, ১৩-এপিবিএন এর মোহাম্মদ জিয়াউল হক, সিরাজগঞ্জ সদর সার্কেলের মো. রেজওয়ানুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো. ফজলুল করিম, এপিবিএনের হেলাল উদ্দিন ভূইয়া এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান।

প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।