• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী: মজনু

প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৯:৪১
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৯:৪১

বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী: মজনু

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ০১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে বিশ্বাস করে, তাদের নীতি আদর্শকে অনুসরণ করে; সেই বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি। আমাদের অনেক লোক শহীদ হয়েছেন; বৈষম্যবিরোধী আন্দোলনে শিশুরা জীবন দিয়েছে। পুলিশের ভাইরাল হওয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে ‘একটা মারি, সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়।’

মঙ্গলবার বিকালে ছাত্র জনতার উপর গনহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের রেলক্রসিং মোড়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি দিনব্যাপী পশুরামপুরে বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

মজনু বলেন, শেখ হাসিনা চেয়েছে বিচার প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদের তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন।

তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। ভারতের কাছে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক চেয়ারম্যানে এর সভাপতিত্বে সদস্য সচিব ইব্রাহিম খলিল মনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহবায়ক গাজী মানিকসহ বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com