• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রোমান হত্যা শেখ হাসিনা ও গাজীসহ ১০৫ জনের বিরুদ্ধে আরো ১টি মামালা

প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৬:৫৯
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৬:৫৯

রোমান হত্যা শেখ হাসিনা ও গাজীসহ ১০৫ জনের বিরুদ্ধে আরো ১টি মামালা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)সহ ১০৫ জনকে আসামী করে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে জেলার ৪টি থানায় ৫টি মামলা দায়ের হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২১ আগষ্ট) সকালে নিহত রোমানের খালা রিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এসময় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী জানান, ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com