• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তিস্তা চুক্তি নিয়ে যা বললেন পানি বিষয়ক উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১২:১৪
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১২:১৪

তিস্তা চুক্তি নিয়ে যা বললেন পানি বিষয়ক উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে দাবি তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না। বাংলাদেশ-ভারত সুসম্পর্ক থাকলেও তিস্তার ন্যায্য হিস্যা আদায় হয়নি। এ সমস্যা সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিস্তাসহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশের নদীনির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য হিস্যা পায়, যাতে দাবিগুলো উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চই নেবো। আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, যে আইনগুলো আছে এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না।’

এ সময় তিনি আরও জানান, আর কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবৈধগুলোও বন্ধ করে দেওয়া হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন ইটভাটার লাইসেন্স দেবো না। তারপরের কাজ হবে যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা। তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা।’

আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com