• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সাবেক মন্ত্রিপরিষদ সচিবের নামে ৩ মামলা

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ২:৩৮
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ২:৩৮

সাবেক মন্ত্রিপরিষদ সচিবের নামে ৩ মামলা

জনতার আওয়াজ ডেস্ক

মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা করা হয়। যেখানে কবির বিন আনোয়ার ছাড়াও সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাকেও আসামি করা হয়।

গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বিএনপিকর্মী মো. সুমন, আব্দুল লতিফ ও জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় এসব মামলা করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন হত্যা মামলায় ১৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একশ থেকে দেড়শ জনকে আসামি করে সুমনের বাবা মো. গঞ্জের আলী মামলা করেন। আব্দুল লতিফ হত্যা মামলায় ১৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একশ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা করেন নিহতের বোন সালেহা খাতুন। তা ছাড়া জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একশ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা করের নিহতের স্ত্রী মৌসুমী খাতুন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com