জনতার আওয়াজ ডেস্ক
বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

