• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বানভাসীদের পাশে এগিয়ে আসুন – এনডিপি

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৩
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৩

বানভাসীদের পাশে এগিয়ে আসুন – এনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
ভয়াবহ বন্যায় দেশের ১৩ জেলার প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি। নিদারুণ কষ্টে কাটছে তাদের এই দুর্যোগের দিন রাত্রি। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট, বসতবাড়ি, গবাদি পশু, ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। অসংখ্য পরিবার এই মুহূর্তে ঘরবাড়ি ছেড়ে , আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে। বন্যা পরিস্থিতি আরোও অবনতি হওয়ার আশংকা রয়েছে।

এক বিবৃতিতে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, উদ্ভুত এই পরিস্থিতিতে দেশ এক ক্রান্তিকাল পাড় করছে, এমনতেই বর্তমানে দেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত , এমতবস্থায় বন্যা পরিস্থিতিতে
ত্রান বিতরণের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ধারকাজ চালিয়ে যাওয়া এবং দুগর্মস্থলে পানিবন্দিদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌছে দেয়া। পাশাপাশি বন্যা পরবর্তী পুর্নবাসন নিয়ে ও আমাদের ভাবতে হবে এবং যথাযথ পদ্দক্ষেপ নিতে হবে।
ঠিক এই মূহূর্তে সবাইকে যার যার নিজের মতো করে এগিয়ে আসতে হবে। টাকা, শ্রম, স্বেচ্ছাসেবা সহ জাতি সম্মিলিত ভাবে এগিয়ে আসতে পারলেই, আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। তাই, এনডিপি দেশবাসীকে বানভাসী মানুষের পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com