• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৬
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৬

এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

জনতার আওয়াজ ডেস্ক
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি করেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।

মামলা সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে উস্কানি দিয়ে খুনের অভিযোগে এ মামলা করা হয়।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) এবং তার দুই ছেলে- আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com