• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত: ডাঃ ইরান

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৭
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৭

9666896 6

কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত: ডাঃ ইরান

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের পরিকল্পিত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্বে বিশ্বাস করে না। তারা একটি নতজানু, তাবেদার ও পঙ্গুরাষ্ট হিসাবে দেখতে চায়। ভারত আন্তর্জাতিক নদী আইন লংঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাসী খুনী হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা পুরানা পল্টনে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইরান বলেন, পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনা কালে শুকিয়ে মারছে। এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে।

তিনি বলেন, ভারতীয় পানি আগ্রাসনে দেশের বন্যা প্লাবিত জেলাসমূহকে অবিলম্বে দূর্গত এলাকা ঘোষণা করে টাস্কফোর্সের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে নেয়া, পর্যাপ্ত ত্রাণ ও রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি নিরুপন করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ মামলা করতে হবে।

ডাঃ ইরান বলেন, দিল্লীর মসনদ ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারকে মেনে নিতে পারছে না। তারা গনহত্যাকারী খুনী হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে খুন, গুম, অপহরণ সহ সকল অপরাধীদের নিরাপদ আশ্রয় কেন্দ্র ভারত।

সুইচগেটের কপাট খুলে দেয়া নিয়ে মিথ্যাচার করায় অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবি পূরণ না হলে ২৯ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মুহিব্বুল্লাহ মেহেদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, অর্থ সম্পাদক মো. রাসেল সিকদার লিটন, দফতর সম্পাদক মো. মিরাজ খান, বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম, মো. শুভ আহমেদ, যুগ্ম – সম্পাদক মো. সিয়াম মোল্লা ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com