• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৯
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৮:৪৯

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বরিশাল প্রতিনিধি

গণহত্যার নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৩) আগস্ট বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখে মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ করে তারা।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ারের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম, রিয়াজ খান মিল্টন, রিয়াজুর রহমান রিয়াজ, নয়ামুল হাসান সজিব, আপন চৌধুরী বাবু ও বাবুল খান বাবুল সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আহবায়ক মশিউর রহমান মঞ্জ মঞ্জুর ও সদস্য সচিব খান মো. আনোয়ারের নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com