• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এলডিপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:৩৫
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:৩৫

এলডিপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসীর নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপিতে ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলামের নেতৃত্বে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে আব্দুল করিম আব্বাসীর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

সদ্য যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশে এলডিপি সভাপতি আব্দুল করিম আব্বাসী বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। রংপুরের আবু সাইদসহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের গর্বিত সন্তান। তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। শহীদ ও আহত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের সমস্যা সমাধানে যথাযথ প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, আজকে যারা নতুন প্রজন্মের নেতৃত্বে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে এলপিডির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিকভাবে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তুলবে। আব্দুল করিম আব্বাসী আরো বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজারসহ বন্যাকবলিত মানুষদের উদ্ধার, ত্রাণ সহায়তা নিয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, যুগ্ম মহাসচিব এএসএম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী রাজু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কেন্দ্রীয় নেতা এসএম বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম সানী, আমিরুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com