• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আকস্মিক বন্যায় ভারতকে দুষলেন ড. ফরহাদ

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:৩৮
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ২:৩৮

960003 15

আকস্মিক বন্যায় ভারতকে দুষলেন ড. ফরহাদ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ায় বন্যার সৃ্ষ্টি হয়েছে। তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানান।

শনিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জনগণ চায়, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলব, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন। তিনি শেখ হাসিনার সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদেরও ফেরত দেওয়ার আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না। তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রের কী কী সংস্কার করতে চান, অবিলম্বে সেটার একটি রোডম্যাপ প্রকাশ করুন। এটা দেশবাসীরও প্রত্যাশা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণের দাবিতে চাকরিরতদের চলমান আন্দোলনে সমর্থন জানান জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সমমনা জোটভুক্ত গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, এনডিপির চেয়ারমান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির নবী চৌধুরী, মো. ফরিদ উদ্দিন, মো. ফখরুজ্জামান, অ্যাডভোকেট শেখ ফরিদ, লুৎফর রহমান, মো. মোজাফফর হোসেন প্রমুখ।

সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com