• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আদালতে সাবেক বিচারপতি মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৮:৩৩
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৮:৩৩

9666396 2 2

আদালতে সাবেক বিচারপতি মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়েছে সাধারণ মানুষ। শনিবার বিকাল ৪টার পর সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে সাধারণ মানুষ। এ সময় কয়েকজন তাকে মারতে উদ্যত হয়। কড়া পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে আদালতে তোলা হয়।
শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার ভোরে ডোনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com